ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ইউক্রেনের কস্তিয়ানতিনিভকা শহর দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট ডনবাস অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকা এখন তাদের নিয়ন্ত্রণে। দীর্ঘদিনের তীব্র লড়াইয়ের পর এই শহর দখল করা সম্ভব হয়েছে বলে শুক্রবার (৩ জুলাই) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন রুশ সামরিক কর্মকর্তারা।

এই শহরটি দখলের জন্য ২০২৫ সালের শেষ দিক থেকে যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর আগে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ৭৮ হাজার। বর্তমানে এটি রাশিয়ার প্রধান সামরিক অগ্রাধিকারের একটি হয়ে উঠেছে, কারণ পুরো সংঘর্ষের ফ্রন্টলাইনটি ১,০০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এএফপি’র সাংবাদিকদের বলেন, ‘কস্তিয়ানতিনিভকা সম্পূর্ণভাবে দখল করা হয়েছে। শহরটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।’

তিনি জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

টেলিভিশনে সামরিক পোশাকে জেনারেল স্টাফের সামনে উপস্থিত হয়ে পুতিন রুশ সেনাদের ধন্যবাদ জানান এবং বলেন, কস্তিয়ানতিনিভকা দখল ‘কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

তিনি আরও বলেন, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনী ফ্রন্টে কৌশলগত উদ্যোগ দৃঢ়ভাবে ধরে রেখেছে।’

রুশ কমান্ডার আন্তন গ্রুনিস জানান, সেনারা বর্তমানে ‘ইউক্রেনীয় সেনাদের বিচ্ছিন্ন সদস্যদের শনাক্ত ও নির্মূল করার অভিযান’ চালাচ্ছে, যারা ভবন, বেসমেন্ট ও ধ্বংসস্তূপে লুকিয়ে আছে।

কস্তিয়ানতিনিভকা দোনবাস অঞ্চলে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা শেষ দিকের শক্ত ঘাঁটিগুলোর একটি, যা কিয়েভের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হওয়ার পথে অবস্থিত। এই শহর দখল করা মস্কোর চূড়ান্ত লক্ষ্যগুলোর একটি বলে ধারণা করা হচ্ছে।

পেসকভ আরও বলেন, পুতিন একটি রুশ সেনা কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন এবং সেখানে জেনারেল স্টাফের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে শুনেছেন এবং সেনাদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও দাবি করেন, রুশ বাহিনী এখন পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের পুরো নিয়ন্ত্রণে রয়েছে। এটি দোনবাসের দুটি প্রধান অঞ্চলের একটি।

রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ জানান, রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বড় শহর জাপোরিঝঝিয়ার মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থান করছে। যুদ্ধের আগে এই শহরের জনসংখ্যা ছিল প্রায় ৭ লাখ।

আরেকজন কমান্ডার জানান, তার বাহিনী উত্তরাঞ্চলের সুমি অঞ্চলের রাজধানী শহর সুমির প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যুদ্ধের আগে এই শহরের জনসংখ্যা ছিল প্রায় আড়াই লাখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ইউক্রেনের কস্তিয়ানতিনিভকা শহর দখলের দাবি রাশিয়ার

আপডেট টাইম : ০৪:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬