ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত সালাফি মতবাদ অনুসারী শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রি করে ঈমান দ্বীন অস্তিত্বের উপর ধ্বংসাত্মক আঘাত করা হয়েছে।–আল্লামা ইমাম হায়াত। মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন : কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২ ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং

‎জাকির ফরাজীঃ

তরুণ ও যুবসমাজকে মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে পিরোজপুরে জনসচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে র‍্যাব-৮, বরিশালের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-৮-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা, শিক্ষক, অভিভাবক, ইমাম, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন।

‎সভায় র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ এবং র‍্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।
‎বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেবল আইন প্রয়োগের মাধ্যমে এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

‎সভায় সাইবার অপরাধের শিকার হলে কীভাবে আইনি সহায়তা নিতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত এবং অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। পাশাপাশি অপরাধ দমনে র‍্যাব-৮-এর পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

‎উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং র‍্যাব-৮-এর এ ধরনের সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান। ভবিষ্যতেও সামাজিক অবক্ষয় রোধে এমন কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান তারা।অনুষ্ঠানের শেষে র‍্যাব-৮, বরিশালের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং

আপডেট টাইম : ০২:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬