ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি ধামইরহাট গৃহবধূকে হত্যার পরে আগুনে পুড়ে মামলার তদন্তে আসামি গ্রেফতার

বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎

জাকির ফরাজীঃ

বরিশাল নগরীর বিমানবন্দর থানা এলাকায় ১০ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

‎র‌্যাব-৮ জানায়, শুক্রবার (২১ আগস্ট) রাতে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে এক ব্যক্তি গাঁজা বহন করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে র‌্যাবের একটি টহল দল বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন জমজম এলপিজি ফিলিং স্টেশনের সামনে সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে।

‎এ সময় বাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা মনির হোসেনের হাতে ঝোলানো নীল রঙের কাপড়ের ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার মনির হোসেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে।

‎র‌্যাব জানায়, উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তিকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশালের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎

আপডেট টাইম : ০৬:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬