নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। এতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এ ছাড়া আসন্ন সংসদ অধিবেশন কীভাবে পরিচালনা করা হবে এবং অধিবেশনে দলের কৌশল কী হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















