ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতারণা, ভুল ও ভ্রান্তিকর পরামর্শ এবং টাকা-পয়সা ও জমি-জমার লোভে মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দেলোয়ার হোসেন দেলু। ইসলাম ধর্মে ফিরে আসার পর স্থানীয় একটি খ্রিস্টান চক্রের হুমকি ও মানসিক-শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

দেলোয়ার হোসেন দেলু ভূরুঙ্গামারী উপজেলার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা দলবাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, অনেক দিন আগে স্থানীয় কিছু খ্রিস্টান ব্যক্তির ভুল ও ভ্রান্তিকর পরামর্শ এবং টাকা-পয়সার লোভে পড়ে তিনি মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন।

পরবর্তীতে স্থানীয় আলেমদের কাছ থেকে ইসলামের দাওয়াত পেয়ে নিজের ভুল বুঝতে পারেন দেলু। এরপর তিনি পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।

দেলু খ্রিস্টান ধর্ম থেকে পুনরায় মুসলিম হওয়ায় স্থানীয় একটি খ্রিস্টান চক্র তার ওপর ক্ষিপ্ত হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে জানা যায়, তাকে খ্রিস্টান ধর্মের প্রচার, সভা ও ধর্মীয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় আলেমদের তথ্য বা খবরদাতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। এ সন্দেহের জেরে ওই চক্রের সদস্যরা তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

খ্রিস্টান ধর্মের অনুসারীদের একটি অংশ মনে করেন, দেলোয়ার হোসেন দেলু খ্রিস্টান ধর্মের প্রচার, সভা ও ধর্ম পালনসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় আলেমদের তথ্য দিয়ে সহায়তা করেন। এ কারণে চক্রটির সদস্যরা গোপনে তার ওপর নির্যাতন চালান বলে অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন দেলু বলেন, “আমি কোনো আলেমকে তাদের কোনো বিষয় নিয়ে কখনো কিছু বলিনি বা কাউকে কোনো তথ্য দেইনি।”

দেলুর ওপর নির্যাতনের বিষয়টি জানতে পেরে স্থানীয় আলেমরা দ্রুত তাকে সঙ্গে নিয়ে এলাকার একটি মসজিদে বসেন। এ সময় তারা যেকোনো পরিস্থিতিতে দেলুর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন মাওঃ খাদেমুল ইসলাম, মাওঃ নায়েব আলী, মাওঃ জহুরুল ইসলাম, মাওঃ জালাল সাহেব, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, মুফতি সাদ বিন নিজাম, মুফতি মুতিউর রহমান, মুফতি আল আমিন, হাফেজ আতিকুর রহমান, মাওঃ আবু সুফিয়ান, মাওঃ এনাম বিন আযহার ও মাওঃ রহমতুল্লাহসহ আরও অনেকে।

স্থানীয় আলেমরা এ সময় অভিযোগ করে বলেন, কিছু খ্রিস্টান ধর্মের অনুসারী সহজ-সরল মানুষকে টাকা-পয়সা ও জমি-জমার লোভ দেখিয়ে ভুল ও ভ্রান্তিকর বুঝ-পরামর্শ দিয়ে ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছেন। তারা এর প্রতিবাদ জানান এবং এ ধরনের চক্রের ফাঁদে কেউ যেন পা না দেন, সে জন্য সবাইকে অনুরোধ করেন।

তবে দেলোয়ার হোসেন দেলুর ওপর নির্যাতন ও হুমকির অভিযোগের বিষয়ে অভিযুক্ত খ্রিস্টান ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু

আপডেট টাইম : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬