ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন; এলাকাবাসীর ক্ষোভ 

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :

সাতক্ষীরার তালা উপজেলায় সম্প্রতি মহান্দী-কাটবুনিয়া ২ কিলোমিটার সড়কের পাকা করণের কাজ আরম্ভ হয়েছে। কিন্তু স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে নকশা পরিবর্তন করার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুসারে, ২০০ বছরের পুরাতন ও মজবুত সড়কটি খালের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে নতুন করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় শাহিনুর সরদার ও মোঃ আক্তার হোসেন জানান, মূল সিডিউল অনুযায়ী পুরাতন ঐতিহ্যবাহী সড়ক বরাবরই নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। কোনোভাবেই খালের ভাঙনপ্রবণ ও ঝুঁকিপূর্ণ পাড় দিয়ে পিচ ঢালাই রাস্তা করা যাবে না। এতে সামান্য বর্ষাতেই সড়কটি খালে বিলীন হয়ে যাবে। সেই সাথে  সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয় হবে।

তারা আরও জানান,মান্নান মোড়লের মৎস্য ঘের থেকে বাটুলতলা কালভার্ট পর্যন্ত প্রায় ৩০০ ফুট দীর্ঘ সড়কটি পুরাতন অবস্থান ধরে নির্মাণ করা হোক।

শত বছরের ঐতিহ্যবাহী শক্ত রাস্তা কেটে কেন খালের পাড় দিয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা তৈরি করা হচ্ছে, তার সুনির্দিষ্ট ও নিরপেক্ষ জবাবদিহিতা প্রয়োজন। জনগণের ভোগান্তি সৃষ্টিকারী এই চক্রের বিরুদ্ধে অবিলম্বে  তদন্তপূর্বক কঠোর  ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন; এলাকাবাসীর ক্ষোভ 

আপডেট টাইম : ১১:৪৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬