ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

অ্যাভেঞ্জার্স এন্ডগেমকে পেছনে ফেলে দেবার সাহো

বিনোদন ডেস্ক, সিটিজেন নিউজ:আগামী ৩০ অগস্টই মুক্তি পেতে চলেছে প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল আলোচিত ছবি। শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের কাউন্টডাউন। আর শুরুতেই বক্স অফিসের রেকর্ড ভাঙার ইঙ্গিত দিয়েই রাখছে অ্যাকশনে ভরপুর এই ছবি।

ট্রেন্ড অ্যানালিস্টদের অনুমান, Avengers: Endgame এবং কবির সিং-কে পেছনে ফেলে দেবে প্রভাসের ছবি। আরও একবার ফিরে আসতে চলেছে বাহুবলীর বক্স অফিস সাফল্যের ছবি। তামিল, তেলুগু এবং মালয়লামের পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে সাহো। ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহারের মতে, প্রথম দিনেই হিন্দি ভাষায় সাহো ব্যবসা করতে পারে ১৫ থেকে ২০ কোটি টাকা। জানালেন, ট্রেলার মুক্তির পর থেকে মানুষের মধ্যে এই ছবি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। তাছাড়া প্রভাস এবং শ্রদ্ধার বড় ফ্যান ফলোয়িং রয়েছে।

দক্ষিণ ভারতে এই ছবির মুক্তি নিয়েও যথেষ্ট আশাবাদী গিরিশ জোহার। জানালেন তেলুগুতে প্রথম দিনে ব্যবসা ৩৫ কোটির আসপাশে হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই তামিলে ১৫ কোটি এবং মালয়লামে ৩ থেকে ৫ কোটিটাকার ব্যবসা করতে পারে এই ছবি। সব ভাষা মিলিয়ে সারা দেশে প্রথম দিনে ৬০ থেকে ৭০ কোটি টাকার ব্যবসা করবে বলেই আশাবাদী তিনি।

সারা দেশে ৫ থেকে ৬ হাজার স্ক্রিনে মুক্তি পাবে সাহো। তারমধ্যে হিন্দি ভাষায় মুক্তি পাবে ৩৫০০ স্ক্রিনে। বিদেশের বিভিন্ন জায়গা মিলিয়ে প্রায় এক থেকে দু’হাজার স্ক্রিনে দেখানো হবে এই ছবি। প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও এই ছবিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ, চাঙ্কি পান্ডে, অরুণ বিজয়, মন্দিরা বেদী এবং মহেশ মঞ্জারেকরকে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

অ্যাভেঞ্জার্স এন্ডগেমকে পেছনে ফেলে দেবার সাহো

আপডেট টাইম : ০৮:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯