ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন ভেনেজুয়েলার সংস্কার নিয়ে মতামত সংগ্রহে মাচাদো, উচ্ছ্বাস-আবেগে সাধারণ মানুষের সাড়া

ঢাকা মেডিকেল থেকে শিশু চুরির অভিযোগ

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ওয়ার্ড থেকে ঘুমন্ত অবস্থায় মায়ের পাশে থাকা তিন মাসের শিশু (জিম) চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ নভেম্বর) দিবাগত ১২টা থেকে ১টার মধ্যে এ চুরি হয় বলে শিশুটির পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। এর আগেও ঢাকা মেডিকেল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা জুয়েল মিয়া রিকশাচালক। কিছুদিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। জুয়েল মিয়ার স্ত্রী সুমাইয়া আকতার তাকে দেখাশোনার জন্য শিশুটিকে নিয়ে রাতে হাসপাতালে ছিলেন। এক পর্যায়ে শিশুটিকে পাশে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙার পরে শিশুটিকে আর খুঁজে পাননি। রাতেই বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন তারা।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটির স্বজনেরা অভিযোগ করেছেন। আমরা পুরো বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করেছি। বিষয়টি শাহবাগ থানা-পুলিশ দেখছে।

অন্যদিকে, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম জানান, বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি শাহবাগ থানার পুলিশ দেখছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের

ঢাকা মেডিকেল থেকে শিশু চুরির অভিযোগ

আপডেট টাইম : ০৯:০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭