ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি

বরিশালে মা ইলিশ রক্ষায় বিভাগীয় জন সচেতনতা সভা অনুষ্ঠিত

জেলায় ‘মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ে বরিশাল বিভাগীয় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় প্রশাসন এ সভার আয়োজন করে।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন রাখতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, মৎস্য বিভাগ, ব্যবসায়ী, মৎস্যজীবী, গণমাধ্যম ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় সভা থেকে।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

প্রধান অতিথি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সুরক্ষা নিশ্চিত করা মানে আগামী দিনের মৎস্য সম্পদকে নিরাপদ রাখা। প্রজননের সময় মাছ ধরা পড়লে ভবিষ্যতের ইলিশের সংখ্যাই কমে যায়। তাই এ সময়ের সংরক্ষণ কোনো সাময়িক বিধিনিষেধ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি সুচিন্তিত বিনিয়োগ।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষা শুধু মৎস্যজীবী বা মৎস্য বিভাগের দায়িত্ব নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী, গণমাধ্যম ও সাধারণ জনগণ। সবার সম্মিলিত অংশগ্রহণই এ উদ্যোগের সাফল্যের চাবিকাঠি।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার (অপারেশন্স) কাজী মো. ছোয়াইব, বিভাগীয় মৎস্য কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

বরিশালে মা ইলিশ রক্ষায় বিভাগীয় জন সচেতনতা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬