ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে দিনাজপুরের হাকিমপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিজিবির রংপুর ভারপাপ্ত রিজিয়ন কমান্ডার ফেনীতে গত ১০ মাসে ৯৫৭ কোটি টাকার মা/দক ও চোরাচালান জ/ব্দ বিজিবির অবকাশ কালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ই/য়া/বাসহ তিন মা/দক ব্যবসায়ীকে গ্রে/ফতার করেছে ডিবি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়

ফেনীতে গত ১০ মাসে ৯৫৭ কোটি টাকার মা/দক ও চোরাচালান জ/ব্দ বিজিবির

 সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ দমনে চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১০ মাসে ১৩ টি ব্যাটলিয়নে ৯৫৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকার মাদক ও চোরাচালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময়ে বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি মদ, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাথর ও অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধেও অভিযান চালিয়েছে বিজিবি।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ন আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্ণেল হাসিবুল ইসলাম এসব তথ্য জানান।

লে. কর্ণেল হাসিবুল ইসলাম জানান, বিজিবি সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তের চারটি সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে। সদস্যদের কঠোর পরিশ্রম, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের ফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

তিনি বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের অভিযানে ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৭৭ মিটার ডেটোনেটরের তার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ১৩টি ব্যাটালিয়ন মোট ৩ লাখ ৪০ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৭৫৫ বোতল বিদেশি মদ, ১৬ হাজার ৬৮০ বোতল ফেনসিডিল ও কফ সিরাপ এবং ৪ লাখ ৩২ হাজার ৫১০ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে। এ সময় আটক করা ৩৩৩ জন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন,‘প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ পাথর ও বালু উত্তোলন বিরোধী অভিযানেও সাফল্য পেয়েছে বিজিবি। এসব অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরশুরাম বক্স মাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপনসহ পাঁচটি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গুজব, উসকানিমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীতে গত ১০ মাসে ৯৫৭ কোটি টাকার মা/দক ও চোরাচালান জ/ব্দ বিজিবির

আপডেট টাইম : ০২:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬