ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন

আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ব্যারিস্টার ফুয়াদ। তার বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল তাকে সতর্ক করেন এবং ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দেন। এরপর আদালত অবমাননার অভিযোগের বিষয়টি নিষ্পত্তি করা হয়।

নিজের ব্যাখ্যায় ফুয়াদ বলেন, গত ২৮ অক্টোবর রাজনৈতিক একটি সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন কথা বলেছি। কিন্তু ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে- এমন কোনো বক্তব্য দেইনি। যা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এছাড়া ট্রাইব্যুনাল নিয়ে কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না। আমি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছি। টিআইবির একটি প্রতিবেদন উদ্ধৃত করে দুর্নীতির কথা তুলে ধরেছি।

এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’- এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে। আদালত অবমাননা করলে জেলে যেতে হয়। তবে আপনি একজন আইনজীবী ও ব্যারিস্টার। একজন সম্মানীয় ব্যক্তি। এ জায়গা থেকে এমন কথা বলা মানায় না। আপনাকে রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। কারণ আপনার একটি কথায় যেকোনো প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে।

এরপর নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ দাবি করে ভবিষ্যতে এ ধরনের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন ফুয়াদ। পাশাপাশি বিচারব্যবস্থাকে যেকোনো ধরনের সহায়তা করার কথাও জানান তিনি।

গত ৪ নভেম্বর আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ফুয়াদকে সময় দেন ট্রাইব্যুনাল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে আরও সময় প্রয়োজন বলে জানান তার আইনজীবীরা। এর পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়।

এর আগে, ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ এনে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে তাকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য ৪ নভেম্বর দিন ধার্য করা হয়।

এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়েছিলেন ব্যারিস্টার ফুয়াদ। একপর্যায়ে ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয় বলে জানিয়েছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

আপডেট টাইম : ০২:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬