ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল : অ্যামনেস্টি ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপ্লব সরকার পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: নির্মাণাধীন ভবনে অনৈতিক কর্মকাণ্ডের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর  সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার:

দীর্ঘদিন ধরে পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা রাস্তা অবরোধ করে আন্দোলন ও বিক্ষোভ করে আসছেন। মজুরি কমিশন বোর্ডের কয়েকটি বৈঠকের পর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক পক্ষ থেকে শ্রমিকদের ২২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হলে শ্রমিকের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা করার সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে। তাতেও শ্রমিকদের মনে অসন্তোষ দেখা দিয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেই বেশ কিছু কারখানার শ্রমিক গাজীপুর মহানগরসহ গাজীপুরের বিভিন্ন স্থানে শ্রমিকেরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন। গাজীপুর সদর, বোর্ড বাজার, হাড়িকেন, নাওজোড়, তিন রাস্তার মোড়, গাজীপুর চৌরাস্তাসহ ঢাকা – ময়মনসিংহ রোড ও ঢাকা – টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেন। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়েন। এসময় পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো আমজাদ হোসাইন বলেন কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর আগে গত মঙ্গলবারও তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।

এসময় এলাকা জুড়ে আতংকের সৃষ্টির হয়। তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তি ও বিপর্যস্ত হয়ে পড়েন সাধারণ যাত্রী এবং পরিবহন শ্রমিক সেক্টর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ

আপডেট টাইম : ১১:২৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬