ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল : অ্যামনেস্টি ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপ্লব সরকার পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী বগুড়ায় কথিত রাজনৈতিক পরিচয়ের দাপট: নির্মাণাধীন ভবনে অনৈতিক কর্মকাণ্ডের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা, গাড়ি ভাঙচুর  সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ

ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপ্লব সরকার

সুদীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে বিদায়ী সংবর্ধনা শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরেছেন শিক্ষক বিপ্লব সরকার। সম্মাননা স্মারক ও নানা উপহার হাতে নিয়ে তার এমন বিদায়কে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ,শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

সংবর্ধনা শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা হন বিপ্লব সরকার।

১৯৯১ সালে পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৯৩ সালে যোগ দেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। দীর্ঘদিন সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২১ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। মঙ্গলবার ৩৫ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে যান তিনি।

বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলম।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।

বিদায়ী বক্তব্যে বিপ্লব সরকার তার পারিবারিকও কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তার বাবা আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। বাবার একটি দর্জির দোকান ছিল। দুই ভাই-বোনের মধ্যে দু’জনই শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।

সুস্থভাবে শিক্ষকতা জীবন শেষ করতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দায়িত্ব পালন করতে গিয়ে কারো মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চান তিনি।

বিপ্লব সরকার বলেন, ‘প্রধান শিক্ষক আর ব্যক্তি বিপ্লব সরকার কিন্তু এক নয়। প্রধান শিক্ষকের চেয়ারে বসে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু করতে হয়। অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’

শিক্ষকতা জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে অনেক কাজ করতে পারেন নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপ্লব সরকার

আপডেট টাইম : ১১:২৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬