গার্মেন্টস্ পোষাক শ্রমিকদের বেতন নূন্যতম ৩০ হাজার টাকার দাবীতে দীর্ঘ ২০/২৫ দিনের চলমান আন্দোলনের মধ্যে শ্রমিক মজুরী কমিশন বোর্ডের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের বেতন নূন্যতম ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবুও শ্রমিক অসন্তোষের কারণে গত দুই দিন ধরে গাজীপুরে ঢাকা – টাঙ্গাইল ও ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দফায় দফায় পুলিশের সাথে শ্রমিকের সংঘর্ষ বাঁধে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শ্রমিকদের নূন্যতম বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ করার পর গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কোন বাড়ীওয়ালা বাড়ী ভাড়া এক টাকাও বৃদ্ধি করতে পারবে না। এমন অনুরোধ করে গাজীপুর -১ (কালিয়াকৈর) আসনের এমপি মো মজিবুর রহমান এমপি এক সাংবাদিক সম্মেলনে বলেন, শ্রমিকের মজুরী বৃদ্ধির কারণে গাজীপুরে কোন বাড়ীওয়ালা এক টাকাও বাড়ী ভাড়া বৃদ্ধি করতে পারবেন না। এটা আমার অনুরোধ।
তিনি আরও বলেন মালিক শ্রমিকদের মাঝে সমন্বয়ে শ্রমিকের মজুরি নূন্যতম ১৭ হাজার টাকা করা হয়েছে। এটি একটি সামঞ্জস্যপূর্ণ বেতন নির্ধারণ হয়েছে। অনেক শ্রমিক এই বেতন বৃদ্ধি মেনে নিলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এক শ্রেণির মানুষ এখনো আন্দোলন করে যাচ্ছে। তাই শ্রমিকদের বেতন বৃদ্ধির কারণে কোন বাড়ীওয়ালা বাড়ী ভাড়া বৃদ্ধি করতে পারবেন না। আমি বিশেষভাবে অনুরোধ করছি।
একই সাথে অন্য একটি সংবাদ সম্মেলনে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. মো রফিকুল ইসলাম বাচ্চু এমপি বলেন শ্রমিকের মজুরি বৃদ্ধির সাথে কোন বাড়ীওয়ালা বাড়ী ভাড়া বৃদ্ধি করতে পারবেন না। যদি কোন বাড়ীওয়ালা বাড়ী ভাড়া বৃদ্ধি করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উভয় এমপির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















