ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক: কয়েক দিন আগেও দেখা হয়েছিল। অথচ সেই দেখাই যে শেষ দেখা হয়ে থাকবে, তা মেনে নিতে পারছেন না অভিনেতা চঞ্চল চৌধুরী। নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। সেখানে শুকুকে চারুকলার বড় বোন উল্লেখ করে তার সঙ্গে কাটানো শেষ সময়ের স্মৃতিও তুলে ধরেছেন এই অভিনেতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আহা, শুকু আপা, এ কেমন বিদায়? কয়েক দিন আগেই তো দেখা হলো। তাই বলে আর কোনো দিন দেখা হবে না? বিশ্বাস করতেও কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে।’

শুকুর স্মৃতিচারণা করে তিনি আরও বলেন, ‘পরপারে চিরশান্তিতে থাকুন, শুকু আপা। মাতিয়া বানু শুকু নাট্যকার ও নির্মাতা, আমার চারুকলার বড় বোন।’

এক বছরেরও বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন এই নাট্যকার ও নির্মাতা।

দুই দশকেরও বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রের গল্প নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। তার রচনা ও পরিচালনায় মধ্যবিত্তের জীবন, সম্পর্কের টানাপোড়েন, সামাজিক অসংগতি এবং মানুষের চেনা বাস্তবতা উঠে এসেছে নানা মাত্রায়। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি।

নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও যুক্ত ছিলেন শুকু। সেই কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে নিজের কাজের মধ্য দিয়ে তৈরি করেছিলেন স্বতন্ত্র পরিচয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট

আপডেট টাইম : ১০:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬