ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী ভুরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নারীও মা/দকসহ কৃষি কর্মকর্তা গ্রে/ফতার পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর

বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম বলেছেন, ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি তিনি মিস করবেন। ক্রিকেটের সবচেয়ে প্রিয় ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে নিজের ২২ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের আবেগঘন অধ্যায়ের সমাপ্তি টানছেন তিনি।

সমর্থক ও শুভাকাঙ্খীদের উদ্দেশে আবেগঘন বার্তায় মুশফিকুর তার অসাধারণ পথচলার স্মৃতিচারণ করে বলেছেন, সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্ন পূরণে ২২ বছরের কী অসাধারণ পথচলা!”

এমন স্মরণীয় যাত্রার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট অভিষেক হয় মুশফিকুরের। ইংল্যান্ডে বাংলাদেশের প্রথম সফরে ঐতিহাসিক এই ভেন্যুতে টেস্ট খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের একজন ছিলেন তিনি।

প্রথম দিকে ব্যাটার হিসেবে পরিচিত হলেও ধীরে ধীরে দেশের অন্যতম নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মুশফিকুর।

সমর্থকদের সঙ্গে বিশেষ সম্পর্কের স্মৃতিচারণ করে মুশফিকুর বলেন, মিরপুরের গ্যালারিতে ব্যাট করতে নামার সময় প্রতিবার ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি ও উল্লাস চিরকাল স্মরণীয় মুহূর্ত হিসেবে মনে থাকবে।

পোস্টে তিনি লিখেছেন, “প্রতিবার ব্যাট করতে নামার সময় দর্শকদের উল্লাস এবং মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে।”

ক্যারিয়ারের পুরো পথচলায় নিরন্তর ভালোবাসা ও সমর্থনের জন্য পরিবারের সদস্য, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদেরও ধন্যবাদ জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

এ সম্পর্কে তিনি লিখেছেন, “আমার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা সবসময় ভালোবাসা ও সমর্থন দিয়ে পাশে ছিলেন।”

ক্রিকেটের বাইরেও সবাইকে বিনয়ী, সদয় এবং আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

“আসুন, আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। বিনয়ী থাকি, মানুষের প্রতি সদয় হই এবং আমাদের আশপাশের মানুষকে অনুপ্রাণিত করি।”

মহান আল্লাহর ওপর বিশ্বাস রেখে মুশফিকুর বলেছেন, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তিনি।

বিদায়ী বার্তার শেষাংশে ভক্তদের কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন মুশফিকুর।

মুশফিকুর এখন পর্যন্ত ১০৮ টেস্টে ৩৮.৮০ গড়ে ৭,০৬২ রান করেছেন। এর মধ্যে রয়েছে ১৪টি সেঞ্চুরি, ৩০টি হাফ সেঞ্চুরি ও তিনটি ডাবল সেঞ্চুরি।

এ ছাড়া বাংলাদেশের হয়ে ২৭৪টি ওয়ানডেতে ৭,৭৯৫ রান করেছেন তিনি। খেলেছেন ১০২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।

২০২২ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ২০২৫ সালে খেলেছেন শেষ ওয়ানডে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচটি হবে দীর্ঘতম ফরম্যাটে তার শেষ উপস্থিতি, যার মধ্য দিয়ে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য

‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর

আপডেট টাইম : ০৬:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬