শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত করবে যুবলীগ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর ব্যাপারে আওয়ামী যুবলীগ নিজস্ব ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত করবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনার বরাত দিয়ে আওয়ামী যুবলীগ সম্পর্কে কিছু বক্তব্য প্রকাশিত হচ্ছে। আওয়ামী যুবলীগ এসব সমালোচনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, আওয়ামী যুবলীগ দলের শৃঙ্খলা ও আদর্শ অনুসরণ করে। একই সঙ্গে সংগঠনের ভেতর কেউ যেন নৈতিক স্খলনজনিত কোনো অপরাধ না করে, সেজন্য শূন্যসহিষ্ণুতা নীতি নিয়ে চলে এ সংগঠন। এ জন্য আওয়ামী যুবলীগের নিজস্ব ট্রাইব্যুনাল রয়েছে। এ ট্রাইব্যুনালে যুবলীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত ও অনুসন্ধান করা হয়। দোষী নেতাকর্মী তিনি যেই হোন না কেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে যুবলীগের বিভিন্ন ব্যক্তি ও কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগগুলো আওয়ামী যুবলীগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। আওয়ামী যুবলীগ এ ব্যাপারে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে-

>> সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে সেগুলোর ব্যাপারে আওয়ামী যুবলীগ নিজস্ব ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত করবে।

>> আওয়ামী যুবলীগের কোনো নেতা বা কোনো শাখার বিরুদ্ধে যদি কারও অভিযোগ থাকে, তাহলে তা আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বরাবর পাঠাতে পারেন।

>> ঘোষণা অনুযায়ী, এ সব তথ্য প্রমাণের ভিত্তিতে যুবলীগের কোনো নেতা বা শাখার (যে পর্যায়েরই হোক না কেন) বিরুদ্ধে ন্যূনতম অভিযোগেরও যদি সত্যতা পাওয়া যায়, তাহলে আওয়ামী যুবলীগ-তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তি ও কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

>> যদি এই অভিযোগ ফৌজদারি অপরাধের পর্যায়ে পরে তাহলে সংশ্লিষ্ট থানায় তাৎক্ষণিকভাবে অভিযোগটি পাঠানো হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ওই থানাকে অনুরোধ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com