শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

ফের একসঙ্গে রণবীর-ক্যাটরিনা

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০৯ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: বলিউডে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর তাদের ব্রেক হয়ে যায়। এরপর আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর কাপুর। কেউ কেউ বলেন আলিয়ার কারণেই তাদের সম্পর্ক ভেঙেছে। এখন রণবীর-আলিয়ার প্রেম চলছে জমিয়ে।

শিগগিরই রণবীর-আলিয়া বিয়ের পিঁড়িতে বসবেন এমনটাই জানা সবার। আলিয়ার মা যখন মেয়ের বিয়ের কেনা কাটা নিয়ে ব্যস্ত তখন শোনা গেল নতুন খবর। আবারও নাকি এক সঙ্গে হচ্ছেন আজব প্রেম কি গজব কাহিনির সেই জুটি রণবীর-ক্যাটরিনা।
আলিয়ার কপাল কী পুড়লো? না, আপাতত সেই আভাস মেলেনি। তবে রণবীর ও ক্যাটরিনার এক হওয়ার খবরটি নাকি সত্য।

ভারতীয় এক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, রণবীর ও ক্যাটরিনা আবার একসঙ্গে কাজ করতে চলেছেন। তবে কোনও সিনেমাতে নয়। একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে তারা একসঙ্গে মডেল হবেন। শুধু ক্যাটরিনা-রণবীর নন তাদের সঙ্গে থাকবেন র্যাপার বাদশা।

ক্যাটরিনা ও রণবীরকে শেষ একসঙ্গে দেখা গেছিলো অনুরাগ বসুর জগ্গা জাসুস সিনেমায়। সমালোচক মহল থেকে প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি। এই সিনেমার শুটিং যখন শুরু হয় তখন রণবীর-ক্যাট একে অপরকে ভালোবাসতেন। ছবিটির শুটিং শেষ হওয়ার আগেই তাদের সম্পর্ক ভেঙে যায়। আর জোড়া লাগেনি সেই সম্পর্ক।

উল্লেখ্য, রণবীর বর্তমানে অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র সিনমা নিয়ে ব্যস্ত। এই ছবিতে আরও আছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, ডিম্পল কাপাডিয়া, মৌনি রায়। অন্যদিকে ক্যাটরিনা অক্ষয় কুমারের সঙ্গে সূর্যবংশী সিনেমা নিয়ে ব্য়স্ত সময় পার করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com