রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

প্রবাসী কল্যাণমন্ত্রী গেলেন জাপানে

  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৩৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক একটি সেমিনারে যোগ দিতে চারদিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। জাপানের ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্টের (আইএম) আয়োজনে সেমিনারটি ১০ অক্টোবর টোকিওর গ্র্যান্ড প্রিন্স হোটেলে অনুষ্ঠিত হবে। সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রী ইমরান আহমদ এ সফরে জাপানের মিনিস্ট্রি অব জাস্টিসের মন্ত্রী কাৎসুইউকি কাওয়াই; স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাসি ইনাদু; ভূমি, অবকাঠামো ও পর্যটন প্রতিমন্ত্রী নোবুহিদে মিনোরিকাওয়া এবং জাইকার ভাইস প্রেসিডেন্ট কাজুহিকো কোশিকাওয়ার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি জাপানের বিভিন্ন শিল্প, কারখানা এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন।

আগামী রোববার সকালে মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com