বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

সৌদি আরব বিনিয়োগ করতে চায় সৌরবিদ্যুতে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ২৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রমশ উন্নতি করছে উল্লেখ করে বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে সৌদিভিত্তিক বিয়াদ কেবল গ্রুপ কোম্পানির দুই সদস্যের এক প্রতিনিধি দল। বুধবার (১৬ অক্টোবর) বিডার কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এ সময় তারা এ আগ্রহের কথা জানান। এ ক্ষেত্রে বিডার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

এ সময় বিদ্যুৎ উৎপাদন খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগের উৎকৃষ্ট জায়গা এবং মানসম্মত পণ্যের বিশাল বাজার, সেই সঙ্গে রয়েছে শতভাগ রফতানির সুবিধা। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য বিডা প্রস্তুত।’

বিয়াদ কেবল গ্রুপ কোম্পানির প্রতিনিধিদল ১২ অক্টোবর বাংলাদেশে সফরে এসেছেন। তারা ১৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এই সময়ে তারা বিদ্যুৎ বিভাগ ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com