মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাসি হলেই বেড়ে যায় যেসব খাবারের স্বাদ নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা বাড়ায় মানসিক চাপ শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা শিবিরের ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ নিজের ঘর থেকে শিশুশ্রম বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব উজানের ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি বন্যার আশঙ্কা, ভাঙ্গনের ভয়াবহ রূপ শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

সড়ক দুর্ঘটনায় অভিনেতার মৃত্যু, আশঙ্কায় স্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৩০২ বার পঠিত

বিনোদন ডেস্ক: সড়ক যেন এক মৃত্যুর ফাঁদ। ঘর থেকে হাসিমুখে বের হয়ে কত মানুষই আর ফেরেন না ঘরে। স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়ে আর ঘরে ফেরা হলো না তার। চেন্নাইয়ে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো মনো নামের দক্ষিণীর এক জনপ্রিয় অভিনেতার। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়।

দুর্ঘটনার পর মনোর স্ত্রীকে চেন্নায়ের এক হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। বাবা-মায়ের এই অবস্থা দেখে কাঁদছে সাত বছর বয়সের শিশুটি।

ভারতীয় গণমাধ্যম থেকে এ খবর জানা যায়, পুলিশ জানিয়েছে স্ত্রী লিভিয়াকে নিয়ে ওই দিন সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিলেন মনো। নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। ভান্ডালুর-মিনজুর রাস্তার উপর, সেন্টার মিডিয়ামের কাছে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‌‌‘পুজল’ নামের একটি তামিল ভাষার সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মনো। এ ছাড়াও সান টিভির উপস্থাপক হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি।

তামিল সিনেমায় তার অভিষেক হয়েছিল ‘পুলচা’ সিনেমা দিয়ে। এই ছবির তিন নায়কের একজন ছিলেন মনো। বড় পর্দার পাশাপাশি মঞ্চেও সমানতালে অভিনয় করতেন। তামিল এই অভিনেতার অকাল প্রয়াণে চলচ্চিত্র ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।

এমএবি/এমআরএম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com