রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয় ‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত ১৭ বছর ধরে শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ: পতনের পরও খুলনায় ‘শেখ বাড়ির’ দোসরদের দাপট! ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

চীন-ফ্রান্সের দেড় হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৩১৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:চীন এবং ফ্রান্স দেড় হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চীন সফরে গিয়ে এ চুক্তি সই করেন। বুধবার চীনের একজন সরকারি কর্মকর্তা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিমান, জ্বালানি এবং কৃষিক্ষেত্রে এসব চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় ফ্রান্সের ২০টি কোম্পানি পোল্ট্রি, গরু এবং শুকরের মাংস রফতানি করতে পারবে। ম্যাক্রোঁর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত সোমবার ম্যাক্রোঁ বেইজিং পৌঁছান এবং বুধবার শেষ বেলায় তিনি চীন থেকে বিদায় নেন।

জ্বালানি ক্ষেত্রে দু’দেশের মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় বেইজিং গ্যাস গ্রুপ এবং ফ্রেঞ্চ ইউটিলিটি ইঞ্জি চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরে একটি তরল প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করবে।

বেইজিং গ্যাস গ্রুপের একজন নির্বাহী কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চুক্তির আওতায় ফরাসি কোম্পানি চীনকে গ্যাস লিক প্রতিরোধ করার প্রযুক্তি সরবরাহ করবে। তিয়ানজিন শহরে চীন বিশাল একটি গ্যাস টার্মিনাল গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছে।

অন্য একটি চুক্তির আওতায় ফ্রান্সের টোটাল কোম্পানি বেইজিং গ্যাস গ্রুপের সঙ্গে একটি যৌথ প্রকল্প গড়ে তুলবে; যার অধীনে ইয়াংসি নদীর বদ্বীপে তরল গ্যাস সরবরাহ করা হবে। এছাড়া দুই দেশ আরো একটি চুক্তিতে পৌঁছেছে যার মধ্যদিয়ে জানুয়ারি মাসের শেষ দিকে ওরানোতে পরমাণু জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ স্থাপনা গড়ে তোলা হবে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ফ্রান্সের কোম্পানি এয়ারবাসের কাছ থেকে বিমান কেনার জন্য চীনের প্রতিষ্ঠানগুলোকে সমর্থন দেবে বেইজিং। এছাড়া বিমানের ইঞ্জিন ও হেলিকপ্টার নির্মাণের ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার হবে।

এয়ারবাস কোম্পানি এক বিবৃতিতে বলছে, ২০২১ সালের মধ্যে তারা তিয়ানজিন ডেলিভারি সেন্টারের মাধ্যমে প্রশস্ত বডিরএ-৩৫০ বিমান সরবরাহ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com