রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয় ‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত ১৭ বছর ধরে শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ: পতনের পরও খুলনায় ‘শেখ বাড়ির’ দোসরদের দাপট! ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

বিইউপিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৩৩৮ বার পঠিত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ইন্টার ইউনিভার্সিটি পলিসি মেকিং কম্পিটিশনের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিইউপির বিজয় অডিটোরিয়ামে ইকোনমিক্স ক্লাবের (বিইউপিইসি) উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বিশেষ অতিথি এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সাইন্সের ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিইউপির ১০০ প্রতিযোগীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি, বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com