শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

একেবারে ছেড়ে যাইনি বিরতি নিয়েছি: অনু মালিক

  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ২৯১ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতীয় সুরকার, সংগীত পরিচালক ও গায়ক অনু মালিক। যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর সম্প্রতি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের বিচারকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন বলা হয়েছে।

তবে ৫৯ বছর বয়সি এই গায়ক জানিয়েছেন, বিচারকের দায়িত্ব থেকে একবারে সরে যাননি তিনি। বরং, বিরতি নিয়েছেন। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অনু মালিক বলেন, আমি শো ছেড়ে যাইনি। তিন সপ্তাহের বিরতি নিয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণ করে আবার ফিরব।

তিনি আরো বলেন, সনি (চ্যানেল) খুবই সহযোগিতা করেছে। গত বছর আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর আমি শো ছেড়েছিলাম। তারা আবার আমাকে ফিরিয়ে এনেছে। আমি যদি নিরাপরাধ না হতাম তারা আমাকে ফেরাতেন না।

গত বছর বলিউডে ‘মি টু’ আন্দোলন বেশ জোরাল আকার ধারণ করে। অভিনেত্রী নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর অনেকেই এ বিষয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন।

অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন গায়িকা সোনা মহাপাত্র, শ্বেতা পন্ডিত। এছাড়া নাম প্রকাশ না করে আরো দুই নারী এই গায়কের বিরুদ্ধে একই অভিযোগ করেন। অভিযোগ ওঠার পর সেই সময় ‘ইন্ডিয়ান আইডল ১০’-এর বিচারকের দায়িত্ব থেকে বিরতি নিয়েছিলেন অনু মালিক।

চলতি বছর ইন্ডিয়ান আইডল ১১-তে ফের বিচারকের আসনে ফেরেন। এরপর সোনা মহাপাত্র ও নেহা বাসিন এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হন। শেষ পর্যন্ত বিচারকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অনু মালিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com