বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পথে ১৬ বাধা: শিল্পমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩০১ বার পঠিত

 

অর্থনৈতিক প্রতিবেদক: দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পথে বাধা হিসেবে ১৬টি কারণের কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্ন-উত্তরে জামালপুর-৫ আসনের মো. মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়।

শিল্পমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগের ১৬টি অন্তরায় হলো কারখানা স্থাপনের পর্যাপ্ত জমির অভাব, বিদ্যুত ও গ্যাস প্রাপ্তিতে সমস্যা, অনুন্নত অবকাঠামো, চাহিদা ও সময়মতো ঋণ না পাওয়া, কাঁচামালের সমস্যা, দক্ষ জনশক্তির অভাব, পণ্য বিপণনে সমস্যা, যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী উদ্যোক্তার অভাব, মুক্তবাজার অর্থনীতি, বাজারে অসম প্রতিযোগিতা, বিভিন্ন সংস্থা থেকে ছাড়পত্র গ্রহণ, বিভিন্ন ধরনের ট্যাক্সেশন সমস্যা, পলিসিগত সমস্যা, ব্যাংকঋণের উচ্চ সুদের হার এবং গ্যাসের সমস্যা।

এসব সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে বলেও শিল্পমন্ত্রী জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com