শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ঢাকার দুই সিটিতে নির্বাচনে জয়ীদের গেজেট প্রকাশ

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৬৪ বার পঠিত

 

ঢাকা: এক মাসের মধ্যে ঢাকায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ গ্রহণ করবেন। দুই সিটি নির্বাচনে বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তিন দিন পর এই গেজেট প্রকাশ করা হল।

আজ বুধবার সকালে নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন থেকে অনুমোদনের পর গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়। আজ সেটি প্রকাশিত হয়েছে।

দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের ফল স্থগিত করা হয়েছে। এ কারণে সেই ওয়ার্ডের কাউন্সিলরের নাম গেজেটে রাখা হয়নি। বাকি সবার নামই গেজেটে এসেছে।

স্থানীয় সরকার আইন-২০০৯ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সরকার বা সরকার মনোনীত কর্তৃপক্ষ মেয়র ও সব কাউন্সিলরের শপথের ব্যবস্থা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com