শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

করোনা নিয়ে শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসায় প্রিন্স চার্লস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৩৪৫ বার পঠিত

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস থেকে দ্রুত আরোগ্য কামনা করে চিঠি লেখায় ওয়েলসের যুবরাজ প্রিন্স চার্লস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে প্রি ন্স চার্লস বলেন, ‘আপনার অত্যন্ত সদয় উদ্বেগের পত্রটি এবং এই প্রাণঘাতী ভাইরাস থেকে আমার আরোগ্য কামনায় আপনার শুভেচ্ছা আমাকে দারুণভাবে স্পর্শ করেছে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, চিঠিতে প্রিন্স চার্লস প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি এখন অনেক ভালো আছেন।

তিনি বলেন, ‘আমি এখন অনেক ভালো আছি এবং আমি জানি আপনি কতটা ব্যস্ত। এ ব্যস্ততার মধ্যেও চিঠি লেখার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ।’

চিঠিতে বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন প্রিন্স চার্লস।

তিনি বলেন, ‘আমি এটা শুনে সবচেয়ে বেশি অভিভুত হয়েছি যে, আপনি এই মারাত্মক রোগের প্রাদুর্ভাব প্রাথমিক পর্যায়ে কীভাবে সংক্রমণ আটকে রাখতে সক্ষম হয়েছেন এবং মৃত্যুও সংখ্যাটি কমে আটকে রেখেছেন।’

এ সংকটময় সময়ে যুক্তরাজ্যে বৃটিশ-এশীয় প্রবাসীরা একে অপরকে সাহায্য করতে কীভাবে একসঙ্গে কাজ করছেন তাও উল্লেখ করেন প্রিন্স চার্লস।

তিনি বলেন, ‘বৃটিশ-এশীয়দের মধ্যে অনেকেই কোভিড-১৯ সংকট মোকাবিলায় জাতীয় স্বাস্থ্য সেবাতে (ন্যাশনাল হেলথ সার্ভিস) কাজ করছেন। তারা একে অপরকে এবং বৃহত্তর সম্প্রদায়কে বিশেষ করে ধর্মীয়ভাবে বিশ্বাসী মন্দির, মসজিদ এবং গুরুদয়ারা সমন্বিতভাবে চেষ্টা করছেন।’

প্রিন্স চার্লস জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করে বলেন, আমি প্রার্থনা করি যে বিশ্বসংকট চলে গেলে আমরা জৈব অর্থনীতির বলয় তৈরির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো জরুরি কাজে আমাদের অঙ্গীকার নতুন করে এগিয়ে নিয়ে যাবো, যা প্রকৃতি ও কমিউনিটিগুলোকে এর কেন্দ্রে নিয়ে আসবে এবং পৃথিবীতে একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলায় সক্ষম হবে।

এর আগে গত ২৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠিতে প্রিন্স চার্লস কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ায় গভীর সহমর্র্মিতা প্রকাশ করেছিলেন।

চিঠিতে তিনি বলেছিলেন, নোভেল করোনাভাইরাসের বিস্তার এবং এর পরবর্তী পরিস্থিতি রোধে লড়াইয়ে বাংলাদেশ যুক্তরাজ্যের প্রবাসীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

শেখ হাসিনা তার চিঠিতে প্রিন্স চার্লসকে বাংলাদেশ কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি এবং প্রাণঘাতী এ ভাইরাস থেকে দেশের জনগণকে রক্ষায় প্রতিরোধমূলক কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানিয়েছিলেন।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

নিজস্ব প্রতিবেদক: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রবেশ নিয়ন্ত্রণে আনতে বয়স যাচাইয়ের একটি নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি। শিগগিরই এটি ব্যবহারযোগ্য করা হবে বলে জানানো হয়েছে। ফলে শিশুদের ইন্টারনেট ব্যবহারে নতুন নিয়ম আসতে যাচ্ছে। এই অ্যাপ মূলত একটি ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করবে। ব্যবহারকারীরা এতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিজেদের বয়স যাচাই করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীর জন্মতারিখ বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবে না। শুধু নির্দিষ্ট বয়সসীমার ওপরে বা নিচে আছেন কি না এই তথ্যই জানানো হবে। ইউরোপীয় কমিশন বলছে, এই ব্যবস্থা চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো আর বয়স যাচাই নিয়ে অজুহাত দেখাতে পারবে না। কারণ একটি কেন্দ্রীয় সমাধানই তাদের সামনে থাকবে। এতে প্ল্যাটফর্মগুলোর ওপর আলাদা করে তথ্য সংগ্রহের চাপও কমবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হয়েছে, যাতে তারা কম বয়সী ব্যবহারকারীদের জন্য আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা চালু করে। এরই মধ্যে কিছু দেশ কড়া পদক্ষেপও নিয়েছে। উদাহরণ হিসেবে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও বয়স যাচাই ও অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার আইন পাস হয়েছে। তবে প্রযুক্তি কোম্পানিগুলো বয়স যাচাই ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করলে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে অ্যাপ স্টোর বা প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রীয়ভাবে এই তথ্য সংরক্ষণ করতে হলে তা আরও জটিল হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে ইউরোপের নতুন অ্যাপটি একটি বিকল্প সমাধান হিসেবে সামনে আসছে। এতে ব্যবহারকারীর তথ্য সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে না। বরং একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে যাচাই সম্পন্ন হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, অ্যাপটি প্রযুক্তিগতভাবে প্রস্তুত এবং খুব শিগগিরই ইউরোপীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। সদস্য দেশগুলো নিজেদের আইন অনুযায়ী অ্যাপটি কাস্টমাইজ করতে পারবে। ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। নতুন অ্যাপটি ব্যবহার বাধ্যতামূলক না হলেও বিকল্প পদ্ধতি ব্যবহার করলে সেটি সমান কার্যকর প্রমাণ করতে হবে। তা না হলে শাস্তির মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে অনলাইন নিরাপত্তায় বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করে বয়স যাচাইয়ের একটি নতুন মানদণ্ডও তৈরি হতে পারে।

© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com