রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফুলবাড়িতে র‍্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ঝালকাঠিতে বেড়েছে লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু চালু করল লেবাননের সেনাবাহিনী ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে ফেনীতে হাম-রুবেলা টিকা পাবে ১ লাখ ৯৩ হাজার শিশু ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশে অনুমতির নির্দেশ আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে দর্শক সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

করোনায় দেবের দূরত্ব বেড়েছে প্রেমিকার সঙ্গেও

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৩১৪ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতে লকডাউন শুরুর আগে ‘গোলন্দাজ’ সিনেমার শুটিং সেটে পায়ে আঘাত পান টলিউড অভিনেতা দেব। এখনো পায়ে ব্যান্ডেজ নিয়ে ঘরবন্দি দিন কাটাচ্ছেন তিনি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরের বাইরেও আসছেন না তিনি। সামাজিক দূরত্ব মেনে চলছেন। আর এ দূরত্ব বজায় রেখেছেন দীর্ঘ দিনের প্রেমিকা রুক্মিনি মৈত্রর সঙ্গেও।

দেবের ভাষায়—রুক্মিনির সঙ্গে ভিডিও কলেও কথা হয় না, ওকে কলও করছি না। ওর সঙ্গেও সামাজিক দূরত্ব বজায় রাখছি।

কাজ বন্ধ থাকায় এই অঙ্গনের মানুষের সঙ্গে কথা বা দেখা হয় না দেবের। এ অভিনেতা বলেন, কাজের সূত্রে যাদের সঙ্গে যোগাযোগ, এখন কাজ না থাকায় তাদের সঙ্গেও কথা হচ্ছে না। তবে খুব ঘনিষ্ঠ কয়েকজন, অতনুদা আর লীনাদির সঙ্গে ফোনে কথা হচ্ছে।

করোনা পরিস্থিতির মতো সংকটময় সময়ে ঘাটালবাসীর পাশে দাঁড়িয়েছেন সাংসদ দেব। করোনা পরীক্ষার প্রয়োজনীয় টেস্ট কিট, হাসপাতালের সরঞ্জাম ও অনান্য প্রয়োজনীয় জিনিস ক্রয়ের জন্য সাংসদ তহবিল থেকে ১ কোটি রুপি বরাদ্দ করেছেন তিনি।

চিত্রনায়ক দেবের হাত ধরে সিনেমায় পা রাখেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিনি মৈত্র। চলচ্চিত্রে অভিষেকের আগে থেকেই দেবের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। শুভশ্রীর সঙ্গে দেবের বিচ্ছেদের পরই মূলত প্রেমে মজেন এই যুগল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com