বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সুজনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয় সাংবাদিক সংস্থার সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালায় শিক্ষকের মারধরে রক্তাক্ত ২য় শ্রেণির ছাত্রী কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

আগামীকাল থেকে ‘লাগেজ ভ্যান’ ট্রেন চালু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৬৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : কৃষিপণ্য বাজারজাত করার উদ্দেশ্যে ৩ জোড়া বিশেষ ‘লাগেজ ভ্যান’ চালু হচ্ছে শুক্রবার (১ মে) থেকে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম এই তথ্য জানান।

সরকারের এই কর্মকর্তা বলেন, ‘বলেন, ‘আগামী ৫ মে সাধারণ ছুটি শেষে ট্রেন চলাচল শুরু করা নিয়ে সভা হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে—অভ্যন্তরীণ রুটে শুক্রবার থেকে তিন জোড়া বিশেষ ট্রেন তিন রুটে চলবে।’ তিনি বলেন, ‘রুটগুলো হলো—চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং যশোর-ঢাকা-যশোর। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-জামালপুর-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন এই ট্রেন চলাচল করবে। য‌শোর-ঢাকা-যশোর রু‌টে সপ্তাহে দুই দিন চলাচল করবে।

যাত্রীবাহী ট্রেন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধই থাকবে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘মালবাহী ট্রেন আগে থেকেই চলছিল। এগুলো অব্যাহত থাকবে। এসব ট্রেন দিয়ে মূলত সরকারের খাদ্যপণ্য ও জ্বালানি তেল পরিবহন করা হয়। আগামীকাল থেকে লাগেজ ভ্যানের মাধ্যমে শাকসবজি ও ফলমূল পরিবহন করা হবে।

উল্লেখ্য, করোনার শুরুতে গত ২৫ মার্চ সন্ধ্যায় সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com