সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

করোনায় পোশাক কারখানা লে অফ না করার আহ্বান কাদেরের

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ২৮৮ বার পঠিত

নিউজ প্রতিবেদক : করোনা সংকটে পোশাক কারখানা লে অফ ঘোষণা এবং শ্রমিক ছাঁটাই না করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘তৈরি পোশাক কারখানগুলো চালু করার আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সংকটে কোনো শ্রমিক ছাঁটাই এবং লে অফ করা হবে না। ঢাকায় অবস্থাররত শ্রমিকদের দিয়েই কারখানা পরিচালনা করবে। বিভিন্ন জেলা বা গ্রামে অবস্থানরত শ্রমিকদের বেতনের একটি অংশ দেওয়া হবে। তাদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হবে।

‘প্রকৃতপক্ষে আমরা দেখছি দলে দলে বিভিন্ন উপায়ে শ্রমিকরা ঢাকায় ফিরছেন। তারা বলছেন, তাদের অফিস থেকে ডাকা হয়েছে। গতকাল শুনলাম গাজীপুরে একটি কারখানা লে অফ ঘোষণা করা হয়েছে। ছাঁটাই করা হয়ে শ্রমিকদের। এটা তো হওয়ার কথা ছিলো না।

সরকার পোশাক খাতের সুরক্ষায় ইতিমধ্যেই নিম্ন সুদে প্রণোদনাসহ রপ্তানি আদেশ অব্যাহত রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন দেশের সরকার প্রধানকে টেলিফোনে অনুরোধ জানিয়েছেন। এই সংকটে পোশাক শিল্পের মালিকরা উদার মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করেবন বলে আমার বিশ্বাস।

‘সরকার আপনাদের পাশে রয়েছে। আপনারা শ্রমিক ভাইবোনদের পাশে থাকুন। শ্রমিক ছাঁটাই ও কারখানা লে অফ ঘোষণা যারা করছেন তাদের বিরত রাখুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com