শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

সেনাপ্রধানের সঙ্গে জিওসিদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রতি ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধানের দপ্তর থেকে সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিংদের (জিওসি) সঙ্গে মতবিনিময় করেন। এসময় সেনাপ্রধান জিওসিদেরকে কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় তাদের প্রতিটি সদস্যর জন্য বরাদ্দ রেশন থেকে অসহায়, দুস্থ ও গরিবদের মধ‌্যে ত্রাণ বিতরণ অব্যাহত রাখার নির্দেশনা সেনাপ্রধান। তিনি অসুস্থ, গরিব রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখারও নির্দেশনা দেন।

সেনাপ্রধান এসময় বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তার নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

ভিডিও কনফারেন্সে জিওসিরা মাঠ পর্যায়ে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সেনাপ্রধানকে অবহিত করেন।

ভিডিও কনফারেন্সে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন, ৯ পদাতিক ডিভিশন, ১০ পদাতিক ডিভিশন, ১৭ পদাতিক ডিভিশন, ১৯ পদাতিক ডিভিশন, ২৪ পদাতিক ডিভিশন, ৩৩ পদাতিক ডিভিশন, ৫৫ পদাতিক ডিভিশন, ৬৬ পদাতিক ডিভিশন, আর্মি ট্রেনিং অ‌্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঢাকা, লজিস্টিকস এরিয়ার জিওসির সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com