রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব খোরশেদ আলম সংসদ গ্রন্থাগারের প্রকাশিত বুলেটিন সকল সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ ভোলায় জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে : স্পিকার বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত ভুরুঙ্গামারীতে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনে রুবেলের মৃত্যু রেল ভ্রমণ নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে : রেলপথ মন্ত্রী প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন কাল ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান দেশের ফাইবার ও টাওয়ার অবকাঠামোয় বড় বিনিয়োগ প্রয়োজন : বিটিআরসি চেয়ারম্যান

‘ত্রাণ নিয়ে কথাকাটির জেরে’ হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে হত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৮০ বার পঠিত

অনলাইন ডেক্স: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ‘ত্রাণ নিয়ে কথাকাটির জেরে’ এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গোসাইরহাট উপজেলার পৌর এলাকার বিনোটিয়ায় এ ঘটনা ঘটে বলে গোসাইরহাট থানার ওসি মোল্লা সোহেব আলী জানান।

নিহত বিল্লাল হোসেন বেপারী (৪২) ওই এলাকার মান্নান বেপারীর ছেলে।

নিহতের চাচা রকমান বেপারী বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোসাইরহাট উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর সিকদারের সমর্থক বিল্লালের সঙ্গে ত্রাণের তালিকা নিয়ে কাদের বেপারীর কথা কাটাকাটি হয়।

“পরে রাত ৮টার দিকে কাদেরের ছেলে ফেরদৌস মোবাইলে ফোন করে বিল্লালকে বিনোটিয়া দীঘির পাড়ে ব্রিজের ওপর ডেকে নিয়ে যায়। পরে ফেরদৌস ও তার লোকজন বিল্লালকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় বিল্লালকে রক্ষা করতে তার ছোট ভাই হোচেন বেপারী এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।”
পরে স্থানীয়রা খবর পেয়ে বিল্লালকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান রকমান।

এ ব্যাপারে বিল্লালের ছেলে হাসান বেপারী বলেন, “আমার বাবাকে আনিছ বেপারী, কাদের বেপারী ও তার লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে।”

এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর সিকদার বলেন, “আমি বিল্লালকে দিয়ে আমার অফিসিয়াল কিছু কাজ করাই। তাই বিল্লালের কাছে কাদের বেপারী ত্রাণ চেয়েছিল। বিল্লাল বলেছে, আপনাকে ১০ টাকা কেজি চালের কার্ড দেওয়া হয়েছে। আপনাকে ত্রাণ দিলে অন্যদের কি দিব। এ নিয়ে কথা কাটাকাটির জেরে বিল্লালকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে।”

ওসি বলেন, পুলিশ বিল্লালের লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে হাসান বাদী হয়ে আটজনকে আসামি করে থানায় মামলা করেছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com