শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

পশ্চিমবঙ্গ আরও এক মাস লকডাউনে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৯৬ বার পঠিত

 

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মোকাবিলায় ভারতের পশ্চিমবঙ্গে আরও এক মাসের জন্য লকডাউনের মেয়াদ বাড়ছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা দিয়েছেন।

রাজ্যে লকডাউনের চলতি মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন।

মমতা জানান, ৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউন জারি থাকবে। রাজ্যে সর্বদলীয় বৈঠকে পরিস্থিতি বিবেচনা করে তিনি লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। এই দফার লকডাউনে নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। যে সব বিধিনিষেধ এত দিন জারি ছিল, সেগুলোই বহাল থাকবে। অর্থাৎ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ৩১ জুলাই পর্যন্ত। লোকাল ট্রেন ও মেট্রোরেল পরিষেবা বন্ধ রাখা হবে।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন জানিয়েছে, আগের দফার মতো এবারও কন্টেনমেন্ট এলাকাগুলোতেই মূলত কঠোর বিধিনিষেধ জারি থাকবে। অন্যান্য এলাকায় থাকবে সামাজিক দূরত্ব বিধি এবং নৈশকালীন বিধিনিষেধ। বাস, ট্যাক্সি, অটোসহ নানা গণপরিহণের জন্য যে সব আচরণ বিধি বেঁধে দেওয়া হয়েছে, বহাল থাকবে সে সবও।

নবান্নে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করছেন তিনি। ঘূর্ণিঝড় আমপানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সব এলাকা, সেই সব এলাকার ত্রাণ ও পুনর্গঠনের কাজ কীভাবে হবে, তা খতিয়ে দেখবে কমিটি। কমিটির রিপোর্টের ভিত্তিতেই সরকার সিদ্ধান্ত নেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com