শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

সিঙ্গাপুরে আহত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৮১ বার পঠিত

বিনোদন ডেস্ক : সাইকেল চালাতে গিয়ে আহত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানেই এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

ঘটনার বর্ণনা করে ঋতুপর্ণা বলেন—চলন্ত সাইকেল নিয়ে ডান দিকে ইউ টার্ন নিতে গিয়ে সামলাতে না পেরে বেকায়দায় ডান হাতের কবজিতে মোচড় লাগে। সঙ্গে সঙ্গে হাত অবশ হয়ে যায়। কবজির পাশাপাশি ডান হাতের তৃতীয় আঙুলেও আঘাত পেয়েছি।

চিকিৎসকের বরাত দিয়ে ঋতুপর্ণা জানান, কবজি বা আঙুলে কোথাও চিড় ধরেনি। দ্রুত সুস্থতার জন্য আকুপাংচার করাচ্ছেন তিনি। এতে ব্যথা অনেকটা কমেছে বলে জানান এই অভিনেত্রী।

করোনা প্রকোপের শুরু থেকে সিঙ্গাপুরে রয়েছেন ঋতুপর্ণা। শারীরিকভাবে নিজেকে ফিট রাখতে নিয়মিত সাইকেল চালান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com