শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রুকে উদ্ধার, অন্যজনকে খুঁজছে ইরান ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার : মার্কিন গণমাধ্যম ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত ১ জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর প্রথম ভ্রাতৃহত্যার শিকার প্রদীপ লাল ও কুসুম প্রিয় হত্যার বিচার ২৮ বছর কুড়িগ্রামে প্রকাশ্য নিলাম গোপনে বেনামে সারলেন এসিল্যান্ড, কবে নিলাম হয়েছে জানেন না সর্বোচ্চ দরদাতা! রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি উপলক্ষে পোস্টারিং দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি—অভিযানে আটক ১ দিনাজপুরের বিরামপুরে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা পুলিশে তথ্য দেওয়ার‘অপরাধে’ হত্যা চেষ্টার অভিযোগ

বোনকে ‘আরও দায়িত্ব’ দিয়েছেন কিম জং উন

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২৬১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: বোন কিম ইয় জংসহ কয়েকজন সহযোগীর হাতে আরও দায়িত্ব দিয়েছেন উত্তর কোরিয়ান শীর্ষ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এমন দাবি করেছে।

কিম এখনও সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু চাপ কমাতে বেশ কিছু নীতি নির্ধারণী বিষয় দেখার দায়িত্ব অন্যদের বুঝিয়ে দিয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বলছে, সার্বিক রাষ্ট্রীয় বিষয় এখন থেকে দেখবেন ইয়ো জং।

অবশ্য অতীতে উত্তর কোরিয়ার সম্পর্কে অনেক ভুল তথ্যও দিয়েছে সিউলের গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি রুদ্ধদ্বার ব্রিফিংয়ের সময় এই দাবি করেছে তারা। তারপরই সাংবাদিকদের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করেন আইন প্রণেতারা।

সংস্থাটির উদ্ধৃতি দিয়ে বিবিসি লিখেছে, ‘কিম জং উন এখনও সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু একটু একটু করে দায়িত্ব হস্তান্তর করছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের নীতি নির্ধারণী বিষয় দেখার দায়িত্ব পেয়েছেন ইয়ো জং এবং তিনিই দেশের ‘দ্বিতীয় সর্বময় ক্ষমতাধর’ ব্যক্তি। যদিও কিম তার উত্তরসূরি নির্ধারণ করেননি বলেছে সংস্থা।

যদিও গোয়েন্দা সংস্থার তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। কারণ তাদের দাবি, কিছুদিন আগে এনকে নিউজ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল এই মাসে দুটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন না কিমের বোন। তাতে ইয়ো জংয়ের ক্ষমতা কমানো হয়েছে বলে গুঞ্জন উঠেছিল বিশ্লেষকদের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com