বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযানে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলে উদ্ধার রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান দাবী মোদের একটাই বাংটুর ঘাটের সেতু চাই বদলগাছীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে নিয়ে উধাও মাদক সেবী, উৎকণ্ঠায় পরিবার চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ধামইরহাটে ভ্যানের সাথে ধান মাড়াই ভুটভুটির ধাক্কায় স্কুল ছাত্রী আহত স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শহীদ মুগ্ধের অসুস্থ বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৫

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ২৯৯ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ শ্যালোইঞ্জিন চালিত যান লাটাহাম্বারের ধাক্কায় মনোয়ারা খাতুন (৬০) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ একই পরিবারের পাঁচ জন। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে জীবননগর-দত্তনগর সড়কের নারিকেল বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য জানান।

নিহত মনোয়ারা খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হুসরখালী গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, মনোয়ারা চিকিৎসার জন্য নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে রাতে ব্যাটারিচালিত ইজিবাইকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসা শেষে রাত ১০টার দিকে ওই ইজিবাইকেই বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি লাটাহাম্বা নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ৫ ফুট গভীর খাদে পড়ে গেলে মনোয়ারা খাতুন, ইজিবাইক চালক মুকুলের ছেলে তালাস (১৮), জালাল হোসেনের দুই শিশু কন্যা ইলমা (৫) ও তোয়া (২) এবং নাসির উদ্দিনের দুই ছেলে নাজমুল হোসেন (২২) ও নীরব (১৮) মারাত্মকভাবে আহত হন। তাদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক ফেরদৌস জানান, রাতেই স্বজনেরা মনোয়ারা খাতুনের মরদেহ পাশ্ববর্তী মহেশপুর উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে চলে গেছে। আহত সবাই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। দুর্ঘটনা কবলিত লাটাহাম্পারটি চিহ্নিত করে আটকের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com