রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু সরকারের সমালোচনার জেরে গ্রেফতারের প্রতিবাদে উত্তরায় মৌন সমাবেশ ট্রাম্পকে নোবেল পুরস্কার উপহার দেওয়া নিয়ে অনুশোচনা নেই মাচাদোর তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতদের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

যে দেশ ভ্যাকসিন আগে আনবে, সেখান থেকেই নেব: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় সেখান থেকেই নেয়া হবে এবং মানুষকে করোনামুক্ত করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন প্রাপ্তির জন্য সবদেশের সাথেই চেষ্টা চালাচ্ছে সরকার। অর্থও বরাদ্দ দেয়া হয়েছে। যে দেশ আগে ভ্যাকসিন বাজারে নিয়ে আসবে সেটিই সংগ্রহ করা হবে।

শেখ হাসিনা বলেন, ‘করোনা মোকাবিলায় পানির মতো টাকা খরচ হয়েছে। এখানে অনেকে অনেকভাবে দেখতে পারে। দুর্নীতি দেখতে পারে। কিন্তু আমরা মহামারি মোকাবিলায় মানুষের জীবন বাঁচানোর দিকে গুরুত্ব দিয়েছি। টাকার দিকে আমরা তাকাইনি।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘অনেক দেশ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে। আমাদের সঙ্গে যোগাযোগ করছে। যেখান থেকে কম পয়সায় ভ্যাকসিন পাওয়া যায় আমরা নেব। মানুষকে করোনামুক্ত করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com