শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বেলারুশে বিক্ষোভকারীদের ধরপাকড় চলছে

  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর বৈঠককে সামনে রেখে রাজধানী মিনস্কে বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ। বিক্ষোভকারীদের দমনে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ।

রোববার আল-জাজিরা অনলাইন জানিয়েছে, রাজধানী কেন্দ্রীয় স্কয়ারে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে দাঙ্গা পুলিশ বিভিন্ন সড়কে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাজধানীর বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ গ্রেপ্তারকৃতদের হাতে পতাকা ও প্ররোচনামূলক প্ল্যাকার্ড ছিল বলে দাবি করেছে মন্ত্রণালয়।

আল-জাজিরা জানিয়েছে, মিনস্কের কেন্দ্রস্থলের অক্টায়াব্রাস্কায়া স্কয়ার এবং ইন্ডিপেনডেন্স স্কয়ার কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। বেঁড়ার অপরপ্রান্তে বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

অজ্ঞাতনামা এক বিক্ষোভকারীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনা সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে, বেছে বেছে লোকজনকে ভীড় থেকে বের করে এনে প্রহার করা হচ্ছে।

২৬ বছর ধরে ক্ষমতায় আছেন লুকাশেঙ্কো। গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলগুলো জালিয়াতির অভিযোগ করলে লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com