রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে এবি পার্টির শোক টয়লেটের দুর্গন্ধ দ্রুত দূর করার ৫ উপায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানে বলিউডের স্বজনপ্রীতিতে কাজ হারান কৃতি শ্যানন উলিপুরে টাকার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি: ১০ মাসের শিশু রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না রাফিনিয়া

দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৮১২

  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৯ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনের।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।
মারা যাওয়া ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে ১ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ৩১ থেকে ৪০ বছরের ২ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬০ বছরের ওপরে ১০ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com