শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয় ‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত ১৭ বছর ধরে শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ: পতনের পরও খুলনায় ‘শেখ বাড়ির’ দোসরদের দাপট! ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

টাইগারের সর্বোচ্চ পারিশ্রমিক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৫ বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তার পরবর্তী সিনেমার জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।

নাম ঠিক না হওয়া এই সিনেমার গল্প স্পোর্টস-ড্রামা ঘরানার। এটি প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি এবং পরিচালনায় থাকছেন বিকাশ বেহল।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র পিংকভিলা ডটকমে বলেন, ‘জ্যাকি শুরু থেকেই টাইগারকে নিয়ে এই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন। পরবর্তী সময়ে এই অভিনেতাকে প্রস্তাব দিলে তিনি রাজি হন। কিন্তু সিনেমাটির জন্য ৩০ কোটি রুপি নিচ্ছেন তিনি। এখন পর্যন্ত তার যে কোনো সিনেমার চেয়ে এটি সর্বোচ্চ। অ্যাকশন ভরপুর এই সিনেমা দুই পর্বে মুক্তি দেওয়া হবে।’

সূত্রটি আরো বলেন, ‘এটি বক্সিং ও মিক্সড মার্শাল আর্টে ভরপুর, যেটিতে টাইগার খুবই দক্ষ। ধুন্ধুমার অ্যাকশনে ভরা এই সিনেমায় টাইগার একজন বক্সারের ভূমিকায় অভিনয় করবেন। বাবা ও ছেলের গল্প নিয়ে এই সিনেমার চিত্রনাট্য তৈরি।’

যদিও সিনেমাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠিক ঘোষণা দেওয়া হয়নি। তবে জানা গেছে, টাইগার ইতোমধ্যে এতে চুক্তিবদ্ধ হয়েছেন।

এছাড়া ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হিরোপান্তি’ সিনেমার সিক্যুয়েলে অভিনয় করবেন টাইগার। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সিনেমাটি পরিচালনা করবেন আহমেদ খান। ‘হিরোপান্তি টু’ সিনেমায় টাইগারের বিপরীতে অভিনয় করছেন কৃতি স্যানন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com