শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংসদের শব্দযন্ত্রে গোলযোগ তদন্তে কমিটি গঠন মানুষের ন্যায়বিচার প্রাপ্তির সহায়ক হিসেবে কাজ করতে চাই: অ্যাটর্নি জেনারেল রিটজের জাদুতে রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ডকে হারালো জার্মানি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট শাহজালাল বিমানবন্দরে ৭৯৭ ফ্লাইট বাতিল, পরিচালিত ১০৫৮টি স্কুল ব্যাগ হাতে নিয়ে ইরানে নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো ফুটবলাররা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪ খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত ৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

লিবিয়ায় মানবপাচারের ঘটনায় জামিন পেলেন সানজিদা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: লিবিয়ায় মানবপাচারের পর ২৬ জন মারা যাওয়ার মামলায় মোছাম্মৎ সানজিদাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সানজিদার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মানবপাচারের অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় তিনি জামিন পেলেন।

গত ২৮ মে লিবিয়ার ত্রিপলিতে সন্ত্রাসীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত হন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন এলাকা থেকে মানবপাচারকারী ও বিদেশে অবৈধ উপায়ে শ্রমিক পাঠানো দালালদের গ্রেপ্তার করে। ওই ঘটনার পর এ পর্যন্ত বিভিন্ন থানায় মানবপাচারের অভিযোগে ২২টি মামলা দায়ের করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com