রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক উপায়ে ত্বক পরিষ্কারে কার্যকর টিপস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেসব পানীয় ‘হেডলাইন’-এর চমক: একসাথে অপূর্ব-চঞ্চল-ইয়াশ করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: সংসদে গয়েশ্বর বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত স্বপন কুমার বর্মন সভাপতি, বিজিৎ মৈত্র সাধারণ সম্পাদক নির্বাচিত ১৭ বছর ধরে শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ: পতনের পরও খুলনায় ‘শেখ বাড়ির’ দোসরদের দাপট! ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অনলাইনে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ পুলিশের

আগের শর্তেই খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৬ বার পঠিত

ডেস্ক:বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। এই মুক্তির ক্ষেত্রে আগে যেসব শর্ত ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার পরিবার থেকে আসা এই আবেদনে অনুমোদন দেন। তবে এর আগে আইন মন্ত্রণালয়ও ছয় মাস বাড়ানোর জন্য আইনগত সুপারিশ করেছিল। করোনার কারণে গত ছয় মাস খালেদা জিয়ার পরিবার তাঁর কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। এই বিবেচনায় তাঁর মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।’

এর আগে গত ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক ওই দিন  বলেন, খালেদা জিয়া এই সময়ে বিদেশে যেতে পারবেন না। দেশে থেকে বাসায় চিকিৎসা নেবেন। এই শর্তে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আরও ছয় মাসের জন্য এই মুক্তির মেয়াদ কার্যকর হবে।

এর আগে সরকারের নির্বাহী আদেশে গত ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। যার মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হবে। তার আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। তার পরিপ্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
৭৫ বছর বয়সী খালেদা জিয়া এখন গুলশানে তাঁর ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com