বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

এমপি নুরুজ্জামান বিশ্বাস শপথ নিলেন আজ

  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২৬৫ বার পঠিত

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে পাবনা-৪ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস শপথ নিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি এমপি উপস্থিত ছিলেন।

এছাড়া নব-নির্বাচিত সংসদ সদস্যের স্ত্রী মোসাম্মৎ রোকেয়া জামানও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নুরুজ্জামান বিশ্বাস শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে ২৬ সেপ্টেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com