শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর প্রথম ভ্রাতৃহত্যার শিকার প্রদীপ লাল ও কুসুম প্রিয় হত্যার বিচার ২৮ বছর কুড়িগ্রামে প্রকাশ্য নিলাম গোপনে বেনামে সারলেন এসিল্যান্ড, কবে নিলাম হয়েছে জানেন না সর্বোচ্চ দরদাতা! রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি উপলক্ষে পোস্টারিং দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি—অভিযানে আটক ১ দিনাজপুরের বিরামপুরে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা পুলিশে তথ্য দেওয়ার‘অপরাধে’ হত্যা চেষ্টার অভিযোগ শার্শায় জমি দখলের নামে মা-মেয়েকে নির্মম নির্যাতন: সাবেক এমপির নাম ভাঙিয়ে ‘গুন্ডা’ রবির তান্ডব কুড়িগ্রামের কাঁঠালবাড়ি বাজারে ব্যবসায়ী সমাজের আইডল মোঃ মিলন মিয়া কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হরমুজ সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগ প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট আজ

অস্ত্র আইনের মামলায় ২০ বছর করে কারাদণ্ড পাপিয়া দম্পতির

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৯১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: অস্ত্র আইনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে ২০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, গুলি উদ্ধারের মামলায় তাদের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এ দণ্ড একসঙ্গে চলছে বলে আদেশে উল্লেখ করেছেন বিচারক। সেক্ষেত্রে তাদের ২০ বছর কারাভোগ করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি দেশ ছেড়ে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই সহযোগীসহ পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা ও দুটি ডেবিট কার্ড জব্দ করে।

পরে পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০টি গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড জব্দ করে র‌্যাব।
এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।

গত ২৩ আগস্ট একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। ৭ সেপ্টেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২৭ সেপ্টেম্বর আদালত রায়ের তারিখ ১২ অক্টোবর ধার্য করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com