শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর প্রথম ভ্রাতৃহত্যার শিকার প্রদীপ লাল ও কুসুম প্রিয় হত্যার বিচার ২৮ বছর কুড়িগ্রামে প্রকাশ্য নিলাম গোপনে বেনামে সারলেন এসিল্যান্ড, কবে নিলাম হয়েছে জানেন না সর্বোচ্চ দরদাতা! রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি উপলক্ষে পোস্টারিং দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি—অভিযানে আটক ১ দিনাজপুরের বিরামপুরে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা পুলিশে তথ্য দেওয়ার‘অপরাধে’ হত্যা চেষ্টার অভিযোগ শার্শায় জমি দখলের নামে মা-মেয়েকে নির্মম নির্যাতন: সাবেক এমপির নাম ভাঙিয়ে ‘গুন্ডা’ রবির তান্ডব কুড়িগ্রামের কাঁঠালবাড়ি বাজারে ব্যবসায়ী সমাজের আইডল মোঃ মিলন মিয়া কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হরমুজ সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগ প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট আজ

মমতাকে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ২৫২ বার পঠিত

 
নিউজ ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর এ উপহারসামগ্রী ভারতে পাঠানো হয়।

এ দিন সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসান উপহারটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় ‘নবান্ন’তে গিয়ে তার হাতে পৌঁছে দেন।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আহসান হাবিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ প্রটোকল অফিসার আতাউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বেনাপোলে পাঠানো হয়। সেটা গ্রহণের জন্য পেট্রাপোলে আগে থেকেই অবস্থান করছিলেন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিবের সহকারী আলম হোসেন। বেলা ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে উপহারসামগ্রী নিয়ে ওপারে পেট্রাপোল চেকপোস্টে পৌঁছে দেন বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক্যাল) স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারসামগ্রী সন্ধ্যায় কলকাতা পৌঁছানোর পর সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com