শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মার্কিন প্রশাসন সাইবার হামলার ঝুঁকিতে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) জানিয়েছে, ’২০ সালের মার্চ মাস থেকে অ্যাডভান্সড পার্সিসটেন্ট সাইবার হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার সংস্থাটি এক বিবৃতিতে বলছে, যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগেও সাইবার হামলা হতে পারে। এসব হামলা প্রতিহত করা ব্যাপক জটিল ও চ্যালেঞ্জের কাজ হবে বলেও জানিয়েছে সিআইএসএ। খবর বিবিসি।
সিআইএসএ বলছে, তারা হ্যাকারদের ধৈর্য্য, নিরাপত্তা কৌশল ও বাণিজ্যের পটপরিবর্তনের বিষয়গুলো চিহ্নিত করেছে। তবে এসব সাইবার হামলার নেপথ্যে কারা জড়িত সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থাটি। এসব হামলার জন্য রাশিয়াকে দায়ী করছে মার্কিন প্রশাসন। যদিও এমন অভিযোগকে ভিত্তিহীন হিসেবে দাবি করেছে রাশিয়া।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি বিভাগ ও জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের কাছেও প্রমাণ রয়েছে যে, হ্যাকাররা তাদের নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com