শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

অভিনেতা আব্দুল কাদের করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৮৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্যানসারে আক্রান্ত বরেণ্য অভিনেতা আব্দুল কাদের। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। তিনি এখন নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম।

জাহিদা ইসলাম বলেন—সোমবার সকালে বাবার করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে রেজাল্ট পজিটিভ এসেছে। আমরাও তো বাবার সঙ্গে পুরো সময়টা ছিলাম। তাই কোভিড-১৯ পরীক্ষার জন্য আমরাও নমুনা দিয়েছি।
সবার কাছে দোয়া প্রার্থনা করে জাহিদা ইসলাম বলেন, ভেবেছিলাম দেশে চিকিৎসা নেওয়ার পর বাবা কিছুটা স্টেবল হবেন। আজকে বাবার শারীরিক অবস্থা গতকালের চেয়েও ভালো। কিন্তু এর মধ্যে করোনা পজিটিভ এলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল আব্দুল কাদেরকে। এ হাসপাতালের চিকিৎসকরা মূলত নিশ্চিত করেন তিনি ক্যানসারে আক্রান্ত। কিন্তু শারীরিকভাবে দুর্বল থাকার কারণে তাকে কেমো দিতে পারেননি চিকিৎসকরা।

এরপর রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আব্দুল কাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এয়ারপোর্ট থেকে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com