শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

ভারতে ১১টি গ্রেনেড ফেলল পাকিস্তান, কপাল জোরে রক্ষা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২৭০ বার পঠিত

ভারতীয় সীমানার মধ্যে থেকে উদ্ধার করা হল ১১টি হ্যান্ড গ্রেনেড। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার আন্তর্জাতিক সীমানার কাছ থেকে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশ সোমবার জানিয়েছে, পাকিস্তান থেকে উড়ে আসা একটি ড্রোন থেকে এই ১১টি হ্যান্ড গ্রেনেড ফেলা হয়।

গুরুদাসপুরের সিনিয়র পুলিশ সুপার রাজিন্দার সিং সোহাল ফোনে ভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১ কিমি ভেতরে সালাচ গ্রামের একটি মাঠে এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় তারা এই হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, হ্যান্ড গ্রেনেডের বাক্সটি কাঠের ফ্রেমের সঙ্গে আটকানো ছিল। ড্রোন থেকে নাইলনের দড়ি দিয়ে সেটিকে মাটিতে নামানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
ডিজিপি দিনকার গুপ্ত জানান, ড্রোন চলাচল সম্পর্কে বর্ডার সিকিউরিটি ফোর্স মারফত্‍ খবর পেয়েই তিনি তার বাহিনী নিয়ে তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান শুরু করে।

উল্লেখ্য, গুরুদাসপুর সেক্টরের চকরি সীমান্তে বিএসএফ সেনারা যখন স্থানীয় সময় রাত ১১.৩০ মিনিটে পাহারা দিচ্ছিল, সেসময় তারা দেখেন একটি পাকিস্তানি ড্রোন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে সেটিকে নামানোর জন্য তারা গুলি চালায়।

বিএসএফ ঘটনার বিষয়ে গুরুদাসপুর পুলিশকে সতর্ক করার সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মকর্তারা সেখানে পৌঁছে যায়। পুলিশ জানিয়েছে, ড্রোনের শব্দ শুনেই পুলিশ একে-৪৭ এবং এসএলআর রাইফেল দিয়ে একাধিক গুলি ছোঁড়ে।

রবিবার অনুসন্ধান চালানোর সময়ে সার্চ টিম একটি প্লাস্টিকের বাক্স উদ্ধার করে। তবে ড্রোনটির কোনও খোঁজ পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে ড্রোনটি আবার পাকিস্তানে ফিরে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com