সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সাবেক ইউপি সদস্যের আজিজুল রহমান ফরিদ এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও অবৈধ বালু উত্তোলনের গুরুতর অভিযোগ তালার কর্মরত সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলামের মতবিনিময় কালীগঞ্জে ব্রীজের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার কালীগঞ্জে দুই মাদকসেবীর তিন মাস করে কারাদন্ড তাহেরীর নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাঁধা, হট্টগোল নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার বিএনপির তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ এপেক্স কাপ টুর্নামেন্ট গলফ অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবে : সেনাপ্রধান

কাবা শরিফে দেড় হাজার নারী কর্মী নিয়োগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২৯৫ বার পঠিত

মক্কার পবিত্র কাবা শরিফ নারী হজ ও ওমরাহ পালনকারীদের সেবার জন্য আরও প্রায় দেড় হাজার নারী নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ চূড়ান্ত করেছে পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।

নিয়োগ পাওয়া দেড় হাজার নারী কর্মীর মধ্য কারিগরি ও পরিষেবাবিষয়ক সংস্থায় কাজ করবে ৬০০ জন। বাকি ৯০০ জন নারীদের দর্শনার্থী ও ইবাদতকারীদের জন্য নির্ধারিত স্থানের ইলেকট্রিক যানবাহন পরিচালনা, জমজম পানি বিতরণ, তথ্যকেন্দ্র, প্রশাসনিকবিষয়ক, জনসংযোগ, মিডিয়া এবং যোগাযোগ ও অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগে মোতায়েন করা হবে।

এ প্রসঙ্গে আরব নিউজকে দেশটির নারীবিষয়ক উন্নয়ন উপপ্রধান ড. আল-আনাউদ বিনতে খালিদ আল-আবোদ বলেন, এই পদক্ষেপটি কেন্দ্রীয় রূপান্তরমূলক উদ্যোগ ২০২৪-এর আওতাভুক্ত। যাতে দুই পবিত্র মসজিদে নারীদের সেবার মান আরো উন্নত হয়। সৌদি আরবে নারীর ক্ষমতায় ও সৌদির ভিশন-২০৩০-এর সঙ্গে মিল রেখেই কাবা শরিফে নারীদের উন্নয়নে কাজ করতে এ নিয়োগ প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে সৌদি ভিশন-২০৩০ উপলক্ষে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ১০ নারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। যারা পবিত্র নগরী মক্কা তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির কাজ পরিচালনায় যথাযথভাবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com