শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলায় বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে তালায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা ডিসির বক্তব্যের প্রতিবাদে তালায় ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ পিরোজপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জীবন কোনোদিনই সরল ছিল না : জয়া জাতীয় স্বার্থে সরকারি ও বিরোধীদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির এডিপি বাস্তবায়ন ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন

হাতে সেলাই, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে তাসকিন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩০২ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : উইন্ডিজ সিরিজকে কেন্দ্র করে সোমবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি ও তার পাশের আঙুলের মাঝামাঝি জয়েন্ট ফেটে গেছে। তবে শুধু চামড়াতে সমস্যা হওয়া হাতে সেলাই দিয়ে তাসকিনকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিন সেলাই দিয়ে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডাক্তার মনজুর হোসাইন চৌধুরী। এই ৭২ ঘণ্টা অনুশীলন করতে পারবেন না এই ডানহাতি পেসার। এর মধ্যেই বিসিবির মেডিকেল টিম বুঝতে পারবে মাঠে নামতে পারবেন কী না। ইনজুরির ধরন অনুযায়ী তাকে নিয়ে আশাবাদী বিসিবি।
মঙ্গলবার সকালে মনজুর হোসাইন চৌধুরী গন্যমাধ্যমকে বলেন, ‘তাসকিনের হাতে তিন সেলাই দেওয়া হয়েছে। গতকাল (সোমবার) রাতে এ সেলাই দেওয়া হয়। ৭২ ঘণ্টা আমরা তাকে পর্যবেক্ষণ করব। এ সময় সে অনুশীলন করতে পারবে না। ফ্র্যাকচার হয়নি কোনো, শুধু স্কিনের সমস্যা হওয়াতে তাকে নিয়ে আমরা আশাবাদী।’

করোনাভাইরাসের কারণে লকডাউন থেকেই তাসকিন নিজেকে তিলে তিলে গড়ে তুলছেলিন। ফিটনেসে এনেছেন অভাবনীয় পরিবর্তন। মানসিকভাবে সুস্থ থাকার জন্য করছেন মাইন্ড ট্রেনিং। বিসিবি প্রেসিডেন্টস কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন। ধারাবাহিক ছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও। উইন্ডিজ সিরিজের দুই ফরম্যাটেই আছেন তাসকিন।

কিন্তু বরাবরের মতো দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। আপাতত ৭২ ঘণ্টা অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। এর মধ্যেই জানা যাবে তাসকিন খেলতে পারবেন কী না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com